মৌমাছি সম্পর্কে অজানা কিছু তথ্য

By @rahmat-ullah6/2/2021bangladesh

G6fOkRsaoJDtDRXbSedMjjAaNMQ.jpg

মৌমাছিকে আমরা কমে বেশী সবাই চিনি। কিন্তু এর অজানা হাজারো তথ্য আমাদের অনেকেরই জানা নেই। চলুন দেখে আসি মৌমাছির কিছু অজানা তথ্যঃ মৌমাছি খুবই শান্তিপ্রিয় ও আকারে ছোট  একটি প্রাণী। কর্মগুনে এরা অনন্য প্রাণী থেকে একটু আলাদা ও ভিন্ন স্বভাবের প্রাণী হয়ে থাকে। বিনা কারনে  এরা  কাউকে আক্রমণ  করেনা। কিন্তু  অস্তিত্বের প্রশ্নে এরা কাউকে একটুও ছাড় দেয় না।  মৌমাছির  রয়েছে অসাধারণ  কিছু  বৈজ্ঞানিক দুরত্ব মাপার কৌশল।  খাবার খোঁজার জন্য অল্প  কিছু মৌমাছি  চারদিকে উড়ে যায়। যখন কোন পরাগায়নের সন্ধান পায় তখন তারা চাকে ফিরে আসে এবং নাচের মাধ্যমে সবাইকে অবহিত করে তারপর দলগত ভাবে মধু সংগ্রহ করে থাকে। নাচের মাধ্যমে শুধু সন্ধান দেয় না এর মাধ্যমে তারা অবস্থান ও দিক নিদর্শনাও দিয়ে থাকে। মৌমাছির বেগ গতি ঘন্টায় ১৫-১৬ মাইল এবং এরা ৮ মাইল পর্যন্ত উড়তে পারে। এদের ডানা ঝাপটানোর গতি প্রতি সেকেন্ডে ২০০-২২০ বার। মধু সংগ্রহের সময় তারা গুনগুন শব্দ করে। এজন্য এদের গুনগুনানো শব্দ অনেক দুর থেকে শুনা যায়। পৃথিবীতে অনেক ধরনের প্রাণী আছে তারমধ্যে মৌমাছি একমাত্র প্রাণী যারা মানুষের জন্য খাদ্য সংগ্রহ করে থাকে। এক একটা মৌচাকে প্রায় লক্ষ্যদিক পর্যন্ত মৌমাছি বসবাস করে থাকে। মৌমাছি তিন ধরনের হয়ে থাকে। ১. রাণী মৌমাছি ২. পুরুষ মৌমাছি ৩. কর্মী মৌমাছি।  কর্মী  মৌমাছির কাজ হলো ঘুরে ঘুরে মধু সংগ্রহ করা। একটি কর্মী মৌমাছি ছয় সাপ্তাহ বেছে থাকে আর এসময়ে মধ্যে সে আধা চা-চামচ মধু সংগ্রহ করে থাকে। রাণী মৌমাছির কাজ হলো শুধু ডিম পাড়া। এড়া রাণী মৌমাছি মাঝে মধ্যে ঘুরতে বের হয় এসময় রাণী মৌমাছি হঠাৎ করে ঢুকে পড়ে পুরুষ কর্মশালায়। ঢুকার পর সে অদ্ভুত এক গন্ধ ছড়িয়ে দেয় যা সকলকে রাণী মৌমাছির উপস্থিতি জানান দেয় আর এ সময় পুরুষ মৌমাছির সাথে উড়ন্ত অবস্থায় মিলন করে থাকে। একটি রাণী মৌমাছি একবার ১৮- ২০ টি পুরুষ মৌমাছির সাথে মিলন করে থাকে তবে পুরুষ মৌমাছি কোন কাজ করে না। এরা শুধু রাণী মৌমাছির সাথে মিলন করে থাকে আর একবার মিলন করার পরই মারা যায়। আর রাণী মৌমাছি একবারে ২০০০-২৫০০ ডিম দিয়ে থাকে। রাণী মৌমাছির আয়ুষ্কাল ৫ বছরের অধিক হয়ে থাকে। কোন কারণে রাণী মৌমাছির মৃত্যু হলে মুহূর্তেই সকলের কাছে এ সংবাদ ছড়িয়ে পড়ে তখন কর্মী মৌমাছি নতুন করে রাণী মৌমাছি সন্ধান খোঁজ করে থাকে। তবে এদের সম্মিলিত কাজের উদ্দেশ্য হচ্ছে মধু সংগ্রহ করা। যা মানুষের জন্য অনেক উপকারী একটি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

4

comments