cinema

By @hater27/30/2017india

বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। ২০০৮ সালে রব নে বানা দি জোড়ি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। ৯ বছরের অভিনয় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা।

এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা জব হ্যারি মেট সেজাল। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউডের রোমান্স কিংখ্যাত তারকা শাহরুখ খান। এ অভিনেতার সঙ্গে এটি তার তৃতীয় সিনেমা। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত আনুশকা। এরই ধারাবাহিকতায় ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি।

বলিউডের খানত্রয়ী শাহরুখ, সালমান ও আমির খানের সঙ্গে অভিনয় করেছেন এমন নায়িকাদের মধ্যে একজন আনুশকা। সাক্ষাৎকারে অভিনেতা সালমান ও আমিরের কোন বিষয়টি অপছন্দ তা জানতে চাওয়া হয় আনুশকার কাছে।

সালমান খান সম্পর্কে আনুশকা শর্মা বলেন, ‘তার স্বতঃস্ফূর্ততা খুবই ইউনিক এবং তার এই ব্যাপারটিই আমি পছন্দ করি না। তিনি কী করতে চলেছেন আপনি তা কখনোই জানতে পারবেন না।’

আমির খান প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আমার কাছে তার যে বিষয়টি ভালো লাগে তা হলো তিনি খুবই বুদ্ধিমান। আর তার যে বিষয়টি আমার সবচেয়ে অপছন্দ তা হলো-মাঝে মাঝে আপনি বুঝতে পারবেন না তিনি আপনার কথা শুনছেন কী শুনছেন না।’

আমির খানের বিপরীতে পিকে সিনেমায় অভিনয় করেছেন আনুশকা শর্মা। ২০১৪ সালে মুক্তি পায় সিনেমাটি। অন্যদিকে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সুলতান সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেন আনুশকা।

1

comments