বাঙ্গালী মেয়েদের প্রিয় পোশাক সাড়ি

By @farhananipa8/12/2018photography

যেকোনো সামাজিক বা ঘরোয়া অনুষ্ঠানে বাঙ্গালী মেয়েরা সাজতে খুব পছন্দ করে । কিছুদিন আগে আমার এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম , তাইতো কিছু শখের ছবি তুলে রাখলাম আমার ফোন । বিশ্বের প্রত্যেকটি দেশে যেমন আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে। ঠিক বাঙ্গালী মেয়েদের ও একটি আলাদা সাঁজা বা শিক্ষা , সংস্কৃতি রয়েছে । বাঙ্গালী মেয়েরা সাধারণত শাড়ি পরতে খুব ভালবাসে।

বাঙ্গালী মেয়েরা যেকোনো অনুষ্ঠানে বিভিন্ন রঙ বেরঙ্গের শাড়ি পরে যায় ।অনেকে শাড়ির সাথে হিজাব পরে যায় । এটা আমার কাছে বেশ রুচি সম্মত পোশাক মনে হয় । কারন পোষাকে ব্যক্তির ব্যক্তিত্ব ফুটে উঠে । পশ্চিমা অনেক দেশে ছোট খাট পোশাক পরতে পছন্দ করে যা আমাদের দেশে মোটেও প্রচলিত বা মানান সই নয় । বাঙ্গালী মেয়েদের ব্যক্তিত্ব প্রকাশে শাড়ির কোন বিকল্প নেই। যা খুব রুচি সম্মত বলে পরিগণিত হয়।

এছাড়া স্কুল কলেজের মেয়েরা কামিজ ও পাজামা পরে বা বোরখা বা হিজাব পরে ক্লাসে যায় । আবার অনেক স্কুল কলেজে তাদের নিজেস্ব কলেজ বা স্কুল ড্রেস রয়েছে । ছাত্র ছাত্রীরা সেগুলো পরে স্কুল কলেজে যায় । আমরাও সেই সব পোশাক পরে স্কুল বা কলেজে যেতাম । সবাই এক ড্রেস পরে অনেক ভালো লাগত ।

IMG_20180511_161930.jpg

IMG_20180511_161939.jpg

IMG_20180511_161641.jpg

IMG_20180511_161952.jpg

47

comments