হাই , কেমন আছেন সবাই ? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক পর আপনাদের সাথে কিছু শেয়ার করতে আসলাম।

আজকে অনেক দিন পর ছাদে আসলাম। অনেক দিন হলো ছাদে আসা হয়না। তাই আজকে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি সাথে ছাদ বাগানটারও হালকা যত্ন নেওয়া হলো । ছাদে আমার আঙ্কেলের করা সবজি বাগানটা বেশ সুন্দর হয়েছে। আঙ্কেলের বাগান করার প্রতি খুবই ঝোক তাই তিনি প্রতিদিন অফিসে যাওয়ার আগে একবার আর অফিস থেকে ফিরে এসে আরেকবার ছাদে গিয়ে বাগানের কাজ করেন। সব গাছ উনার হাতেই লাগানো।
বাগানে বেগুন , মরিচ ,মূল,ফুলকপি , বাঁধাকপি, ধনে পাতা, বিভিন্ন ধরণের ফুল গাছ , আম গাছ, লেবু গাছ, ডালিম গাছ, ইত্যাদি গাছ রয়েছে।

দীর্ঘদিন করোনার কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় আমাদের পরীক্ষা কিছু আটকে পড়েছিল। সেই স্থগিত থাকা পরীক্ষা গুলু নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারিখ ঘোষণা করেছে যার ফলে এখন পড়ার প্রতি মনোযোগ দিতে হচ্ছে। নতুন করে আবার সব গুলু বিষয় পড়াশুনা শুরু করেছি। এই জন্য অনেকদিন অনলাইনে তেমন একটিভ ছিলাম না। হাইভেও ঢুকা হয়নাই ,পোস্ট ও করা হয়নাই।
আসলে দীর্ঘদিন বই থেকে, পড়ালেখা থেকে বিচ্ছিন্ন থাকার কারণে পড়া সব ভুলে গেছি যার কারণে আবার নতুন করে শুরু করতে হচ্ছে তাই সময় একটু পড়াশুনার দিকে বেশি দিতে হচ্ছে।
আজ অনেকদিন পর আপনাদের সাথে আমার অবস্থান শেয়ার করার জন্য হাইভে আসলাম। ইদানিং আমার অবস্থা একটু হযবরল হয়ে গেছে। পড়াশুনা নিয়ে একটু বিজি থাকায় বাকি কাজ সব বন্ধ হয়ে গেছে।
ইনশা আল্লাহ পরীক্ষা শেষ হয়ে গেলে সব আবার গুছিয়ে শুরু করবো।
thanks all......