শীতের বাংলাদেশ

By @azadku10/7/2018life

বাংলাদেশে শীতকাল মূলত শুরু হয় নভেম্বর এর মাঝামাঝিতে । বিশ্ব আবহাওয়া পরিবর্তনের সাথে বাংলাদেশেও বেশ পরিবর্তন এসেছে। এদানিং বাংলাদেশে গরমকালে বেশি গরম আর শীতকালে বেশি শীত পড়ে । গ্রীন হাউস ইফেক্ট এর ফলেই সাধারণত এটি ঘটে। আমাদের দেশে ডিসেম্বর আর জানুয়ারিতে অনেক বেশি শীত পড়তে দেখা যায়। মাঝে মাঝে ৩-৪ ডিগ্রীতে তাপমাত্রা নেমে আসে। এই সময় গরীব দুঃখী মানুষের বেশ দুর্ভোগে পড়তে হয়। কারন তাদের পোশাকের সল্পতা রয়েছে। অনেকে তাদের সাহায্য এগিয়ে আসে । আবার অনেক ধনীরা নিজেদের বিলাসিতায় ব্যস্ত থাকে।

image source : https://www.gofundme.com/underprivileged

কিন্তু যদি বাংলাদেশের শিল্পপতি ও ধনী ব্যক্তিরা একটু এগিয়ে আসে তাহলে এই সমেস্যার সমাধান হবে। আমাদের উচিৎ এ ব্যাপারে একটি সংগঠনের মাধ্যমে তাদের সাহায্য করা । অনেকে তাদের পোশাক অল্পদিন ব্যবহার করে ফেলে দেন । এই কাপড় আমরা বিভিন্ন সংগঠন ও সংস্থার মাধ্যমে আমরা গরীব দুঃখী মানুষের পাশে এসে দাড়াতে পারি। আমাদের একটু সহযোগিতা অন্যের প্রান বাচলে নিশ্চয় সেটা মহান কাজ হয়। কাজেই সবাই এই ব্যপারে কাজ করবেন । আশা করি আপনার নিজের কাছেও ভালো লাগবে।

image source : https://www.ketto.org/fundraiser/Winter-Clothes-Homeless

পথ চলতে চলতে আমরা প্রায় দেখতে পায় শীতের সকালে বস্ত্রহীন বা জীর্ণ জামাকাপর পড়ে অনেকে কষ্ট করছে। আমার আপনার একটু সুনজর হয়ত ঐ ব্যক্তির কষ্ট কমে যেতে পারে । যেহেতু আমাদের দেশের মানুষে কিছু মানুষের দৈনিক আয় ১ ডলারের কম , কাজেই তারা এগুলো ব্যবস্থা করতে পারে না। সবাই ভালো থাকবেন।

17

comments