বর্ষা এলে আমার গ্রামের রাস্তাগুলো কাদায় ভরে যায়, কিন্তু সেই কাদামাটি পেরিয়ে আমরা ছোট নদীতে গোসল করতে যেতাম। চারদিকে সবুজ ধানক্ষেত, বৃষ্টির শব্দ, আর মাটির গন্ধ – এই সবকিছু মিলে এক অদ্ভুত শান্তি এনে দেয়। এখন শহরে থেকেও আমি প্রতিদিন সেই স্মৃতিগুলো মিস করি। আমার শৈশব, আমার গ্রাম – বর্ষায় ছিলো সবচেয়ে সুন্দর।